ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ads

রাজধানীর যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ। রোববার(২৯ নভেম্বর) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর একতা ফল মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব‌্যবসায়ীকে গ্রেপ্তার করে ডেমরা জোনাল টিম। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মো. রুহুল আমিন মাঝি (২৪) ও মো. বাদশা মিয়া (২৩)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page